Kakoli Ghosh Dastidar | সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বড় রদবদল, রাসায়নিক ও সার কমিটির চেয়ারম্যান কাকলি

Sunday, October 4 2026, 2:26 am
Kakoli Ghosh Dastidar | সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বড় রদবদল, রাসায়নিক ও সার কমিটির চেয়ারম্যান কাকলি
highlightKey Highlights

সার ও রাসায়নিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব এবার পেলেন কাকলি ঘোষ দস্তিদার। এতদিন ওই পদে ছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।


সংসদীয় স্থায়ী কমিটিগুলির পুনর্গঠনের পরই বড় পরিবর্তন। সার ও রাসায়নিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব এবার পেলেন কাকলি ঘোষ দস্তিদার। এতদিন ওই পদে ছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন এবং লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে সংসদীয় স্থায়ী কমিটিগুলির পুনর্গঠনের পর এই রদবদল হয়েছে। এর ফলে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে তৃণমূলের আর কোনও প্রতিনিধি থাকল না। এই বিষয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের গুরুদায়িত্ব রয়েছে। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কীরকম কাজ হচ্ছে দেখা। এক কমিটিটা সার, রাসায়নিক সংক্রান্ত। ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশ কৃষিপ্রধান। এখানে বহু অংশে কৃষক এই সার ব্যবহার করেন। সেক্ষেত্রে দেশের স্বার্থে কাজ করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অধ্যক্ষ মহাশয়, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেছেন বলেই দায়িত্ব দিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞ। মানুষের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File