Kakoli Ghosh Dastidar | NCPI ছাড়ছেন কাকলি ঘোষ দস্তিদার? ‘বহুজন এনসিপিআই পার্টিতে যোগদান করুন'- কাকলি-পুত্রের ইঙ্গিতপূর্ণ পোস্ট

Sunday, August 23 2026, 6:42 am
Kakoli Ghosh Dastidar | NCPI ছাড়ছেন কাকলি ঘোষ দস্তিদার? ‘বহুজন এনসিপিআই পার্টিতে যোগদান করুন'- কাকলি-পুত্রের ইঙ্গিতপূর্ণ পোস্ট
highlightKey Highlights

কাকলি-পুত্রের একাধিক পোস্ট নজর কেড়েছে বিভিন্ন রাজনৈতিক শিবির তথা সংবাদ মাধ্যমের৷ এবার তাঁর সাম্প্রতিকতম পোস্ট ঘিরে তৈরি হয়েছিল তুমুল জল্পনা৷


শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার পোস্ট করেন কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। পোস্টে লেখা, ‘বহুজন এনসিপিআই পার্টিতে যোগদান করুন’। সেই পোস্টে দলিত, মুসলিম, জনজাতি-উপজাতি, ওবিসি মানুষদের যোগদানের আহ্বান জানানো হয়। পোস্টে জানানো হয়েছে, দলীয় সমস্ত পদে দলিত, অতি অনগ্রসর শ্রেণি, মহাদলিত, মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য ২৫ শতাংশ প্রতিনিধিত্ব দেওয়া হবে। তবে কী শাখা বিস্তার করছে NCPI? নাকি নতুন পার্টি খুলছেন কাকলি ঘোষ দস্তিদার? সূত্রের খবর, শনিবার বিকেলে এনসিপিআইয়ের সাংসদরা নিজেদের মধ্যে একটি জরুরি ভার্চুয়াল বৈঠক করেন। এর পরেই কাকলি পুত্র বহুজন সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করে দেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File