Kakoli Ghosh Dastidar | ‘সংস্কৃতি সংসদ’-এর প্রধান অতিথি কাকলি ঘোষ দস্তিদার! প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রে NCPI সাংসদ
Wednesday, November 4 2026, 5:13 pm

Key Highlightsবারাণসীতে আয়োজিত ষষ্ঠ ‘সংস্কৃতি সংসদ’-এ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
৩ থেকে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীর রুদ্রাক্ষ আন্তর্জাতিক সহযোগ ও কনভেনশন সেন্টারে বসেছে ষষ্ঠ ‘সংস্কৃতি সংসদ’-এর আসর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপ্লুত হওয়ার কথা জানিয়েছেন তিনি। এবারের সংস্কৃতি সংসদের অন্যতম বিশেষ আকর্ষণ ‘জেন-জি সম্মেলন’। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই সম্মেলনে প্রায় ৭ হাজার যুবক-যুবতীকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্রে NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়া ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা শুরু হয়েছে।


