Kakoli Ghosh Dastidar | ‘চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম'- ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রাক্তন তৃণমূলী কাকলি ঘোষ দস্তিদারের!

Sunday, August 9 2026, 4:12 am
Kakoli Ghosh Dastidar | ‘চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম'- ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রাক্তন তৃণমূলী কাকলি ঘোষ দস্তিদারের!
highlightKey Highlights

কাকলি ঘোষ দস্তিদারের তৃণমূল ত্যাগ ঘিরে জল্পনা-কল্পনা চলছে বাংলার রাজনৈতিক মহলে, তখনও চর্চা বাড়িয়েছিল তাঁরই এক সোশ্যাল মিডিয়া পোস্ট৷


পুরোনো সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ালেন প্রাক্তন তৃণমূলী এবং বর্তমান NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার সন্ধে নাগাদ আচমকাই একটি পোস্ট করেন কাকলি ঘোষ দস্তিদার৷ তাতে তিনি লেখেন, ‘চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম। একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল।’ কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেছেন স্বীকার না করলেও রাজনীতিবিদদের মত, নিশানাটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিকেই। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিয়েছিলেন NCPI সাংসদরা। ওই বৈঠক প্রসঙ্গে NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “উনি (প্রধানমন্ত্রী) আমাদের বৈঠকে ডাকায় আমরা কৃতজ্ঞ।” তাঁর সংযোজন, “আমাদের সঙ্গে ওঁর মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। দেশের উন্নয়ন চাইছেন।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File