Haldiram Prabhuji | কৈখালি হলদিরাম প্রভুজির রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, আউটলেট দু’দিন বন্ধ রাখার নির্দেশ

Tuesday, October 27 2026, 3:52 pm
Haldiram Prabhuji | কৈখালি হলদিরাম প্রভুজির রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, আউটলেট দু’দিন বন্ধ রাখার নির্দেশ
highlightKey Highlights

মঙ্গলবার কৈখালি হলদিরাম এলাকার প্রভুজি রেস্তোরাঁর রান্নাঘরে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।


রাজ্যের বিভিন্ন জায়গার রেঁস্তোরায় চলছে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। মঙ্গলবার কৈখালি হলদিরাম এলাকার প্রভুজি রেস্তোরাঁর রান্নাঘরে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, ওই আউটলেটে অভিযান চালিয়ে রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিস্থিতি দেখতে পান অফিসাররা। রান্নাঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে নোংরা। এমনকী, সেখানে আরশোলার উপস্থিতিও নজরে এসেছে বলে জানা গিয়েছে। খাদ্য নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অভিযোগে আউটলেটটি টানা দু’দিনের জন্য বন্ধ রেখে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্ল্যাই ক্যাচার খারাপ থাকা ও তারের সমস্যার কথা স্বীকার করে ডিপ ক্লিনিং-এর কাজ শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File