Jyotipriya Mallick | মমতার হাত ছাড়লেন তাঁর প্রিয় ‘বালু’ও, দলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের!
Friday, June 19 2026, 8:49 am

Key Highlightsএবার নেত্রীর হাত ছাড়লেন তাঁর প্রিয় ‘বালু’। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
ফের ধাক্কা খেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নেত্রীর হাত ছাড়লেন তাঁর প্রিয় ‘বালু’। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। ইস্তফাপত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর শারীরিক অসুস্থতার কথাও জানিয়েছেন। সম্প্রতি, তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে স্থান পেয়েছিলেন জ্যোতিপ্রিয়। কিন্তু রাজ্যে পালাবদলের পরই মমতাকে চিঠি দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক লিখেছেন, রক্তে তাঁর শর্করার মাত্রা ৩৫০-তে পৌঁছেছে। কিডনির জটিল সমস্যায় ভুগছেন। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। তবে, জ্যোতিপ্রিয় মল্লিকের পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- ইস্তফা পত্র


