R G Kar Case | অভয়া কাণ্ডে নয়া মোড়, আর জি কর মামলা থেকে সরল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ!

Tuesday, May 12 2026, 7:08 am
R G Kar Case | অভয়া কাণ্ডে নয়া মোড়, আর জি কর মামলা থেকে সরল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ!
highlightKey Highlights

'অভয়া' কাণ্ডের মামলা থেকে সরল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ।


রাজ্যে সরকার বদলের পর আর জি কর মামলায় নয়া মোড়। 'অভয়া' কাণ্ডের মামলা থেকে সরল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিচারপতি জানান, এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এই মুহূর্তে এই মামলা শোনার প্রয়োজন নেই। ফলে নিয়ম অনুযায়ী এবার মামলা গেল প্রধান বিচারপতির কাছে। মামলা প্রসঙ্গে বিচারপতি মান্থা আরও বলেন, “এই মামলা শুধুমাত্র মামলাকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, এই মামলার দিকে গোটা রাজ্য এবং দেশের মানুষ তাকিয়ে আছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File