Calcutta HC | নিট পরীক্ষার ফলাফলে কারচুপির, পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার!

Key Highlightsশুক্রবার পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা জানাল কলকাতা হাই কোর্ট।
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা ভারত। আন্দোলনে পথে নেমেছিলেন অসংখ্য ছাত্র-যুবরা। তাদের দাবিতে মান্যতা দিয়ে ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রীও। এই আবহেই এবার নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ পরীক্ষার্থীর বিরুদ্ধে। শুক্রবার পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা জানাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এনটিএ চাইলে নিটের ফলাফলে কারচুপিতে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। এনটিএ কম নম্বর দিয়েছে, এই অভিযোগ করে মামলা দায়ের হয় হাই কোর্টে। তবে এনটিএ-র আইনজীবী জানান, সংশ্লিষ্ট মামলাকারীর জমা দেওয়া সমস্ত নথিপত্র জাল এবং বিকৃত। তিনি যে স্কোর কার্ডটি জমা দিয়েছেন সেটিও ২০২৫ সালের। তাঁর জমা দেওয়া ওএমআর শিটও বিকৃত। এনটিএ জানিয়েছে, ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৩ বছর তিনি আর পরীক্ষায় বসতে পারবেন না।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- নিট পরীক্ষা


