JP Nadda | করোনারি অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে জেপি নাড্ডার, এখন কেমন আছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী?
Tuesday, August 18 2026, 3:04 pm

Key Highlightsহাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)।
হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)। জানা গিয়েছে তাঁর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (AIIMS Delhi)-এ অ্যাঞ্জিয়োপ্লাস্টি (Angioplasty) করা হয়েছে। দিন কয়েক আগে চিকিৎসকরা ‘করোনারি অ্যাঞ্জিয়োগ্রাফি’ করে দেখেন তাঁর ধমনীতে ব্লক রয়েছে। তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ৬৬ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। উল্লেখ্য, অ্যাঞ্জিওপ্লাস্টি হলো এমন একটি অস্ত্রোপচার পদ্ধতি, যার মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী বা রক্তনালির (Coronary Artery) সংকীর্ণ বা বন্ধ হয়ে যাওয়া অংশকে পুনরায় প্রসারিত করে স্বাভাবিক রক্ত চলাচল ফিরিয়ে আনা হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- জে পি নাড্ডা


