CJP Protest | অবশেষে CJP-র মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন জে পি নাড্ডা, দিলেন আশ্বাসও! কী দাবি করেন 'ককরোচরা'?

Key Highlightsঅবশেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। দিলেন আশ্বাসও।
অবশেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের সঙ্গে সাক্ষাৎ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। দিলেন আশ্বাসও। এক্স হ্যান্ডলে একটি পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, দু’ঘণ্টারও বেশি সময়ের অপেক্ষার পর নাড্ডা তাঁর ও আশুতোষ রঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌরভের পোস্টে লেখা রয়েছে, ”২ ঘণ্টার অপেক্ষার পর আশুতোষ আর আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন জে পি নাড্ডা। ওঁরই বাড়িতে। তবে দশ মিনিটের জন্য। আমরা একটি চিঠি জমা দিয়েছি, যেখানে আমাদের সব দাবির কথা লেখা রয়েছে। উনি আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ মহলে কথা বলবেন।” এদিকে আশুতোষ রঙ্কা লিখেছেন, ‘আমাদের নিম্নলিখিত দাবিগুলোর বিষয়ে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের জন্য নাড্ডাজি কিছুটা সময় চেয়েছেন। দাবির মধ্যে রয়েছে সোনম ওয়াংচুকের অবিলম্বে মুক্তি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা সকল নিট পরীক্ষার্থীর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ।’ এদিকে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ইতিমধ্যেই সংসদ চত্বর থেকে সরানো হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- জে পি নাড্ডা
- ককরোচ জনতা পার্টি’


