John Abraham | বাইশ গজেও পা জন আব্রাহামের, নতুন ক্রিকেট দল কিনলেন বলি তারকা!
Friday, June 26 2026, 4:46 pm

Key Highlightsইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের নেদারল্যান্ডসের দল রটারডাম ডকার্স-এর মালিকানা কিনেছেন জন আব্রাহাম।
ফুটবলের পর এবার ক্রিকেট দল কিনলেন অভিনেতা জন আব্রাহাম। তবে ভারতে নয়, ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের নেদারল্যান্ডসের দল রটারডাম ডকার্স-এর মালিকানা কিনেছেন তিনি। ওই দলের মালিকানার তালিকায় রয়েছেন জন্টি রোডস, ফ্যাফ দু’প্লেসিস, হেনরিখ ক্লাসেনের মতো তারকারাও। চলতি বছরের ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই লিগ। মোট ৩২টি ম্যাচ হবে। ইউরোপ থেকে নতুন ক্রিকেটার তুলে আনতে এই লিগ শুরু হচ্ছে। উল্লেখ্য, আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের মালিক জন আব্রাহাম।
- Related topics -
- খেলাধুলা
- জন আব্রাহাম
- ক্রিকেটার
- ক্রিকেট
- অভিনেতা


