JNU | উমর খালিদের মুক্তির দাবিতে জেএনইউ-এর দেওয়ালে লেখা হল স্লোগান! বামেদের তোপ এবিভিপির
Sunday, October 25 2026, 5:27 am

Key Highlightsউমর খালিদের মুক্তির দাবিতে এবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দেওয়ালে লেখা হল স্লোগান।
দিল্লির মাটিতে সিএএ এবং এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন ২০২০ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্ব দিল্লির হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের। এই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে উঠে আসে উমর খালিদের নাম। এরপর থেকে জেলেই রয়েছেন তিনি। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। এবার উমর খালিদের মুক্তির দাবিতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দেওয়ালে লেখা হল স্লোগান। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে। দেওয়ালে লেখা স্লোগানগুলি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তাদের দাবি, বামপন্থী ছাত্র সংগঠনগুলি ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
- Related topics -
- দেশ
- জেএনইউ
- দিল্লী
- দিল্লি পুলিশ
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি সরকার
- নয়াদিল্লি


