JNU | একাধিক ছাত্রীকে যৌন নির্যাতন! চাকরি খোয়ালেন JNU-এর অধ্যাপক-সাংসদ

Friday, October 9 2026, 2:37 pm
JNU | একাধিক ছাত্রীকে যৌন নির্যাতন! চাকরি খোয়ালেন JNU-এর অধ্যাপক-সাংসদ
highlightKey Highlights

বিশ্ববিদ্যালয়ে একাধিক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত হলেন কংগ্রেস সাংসদ আংগমচা বিমল আকইজাম।


একাধিক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে কংগ্রেস সাংসদ আংগমচা বিমল আকইজামকে বরখাস্ত করলো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তিশ্রী ডি পণ্ডিতের সই করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারনাল কমিটি (আইসি) আংগমচা বিমল আকইজামের বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করেছিল। ইউজিসি রেফারেন্স এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিস বিধির ১১নম্বর ধারা অনুযায়ী এই শাস্তি কার্যকর করা হল। গত মে মাসে ১১ জন ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে আভ্যন্তরীণ তদন্তের পর অবশেষে জেএনইউ-র চাকরি খোয়াতে হল আকইজামকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস সাংসদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File