JNM Hospital | হস্টেলের ঘর থেকে উদ্ধার পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য কল্যাণীর জেএনএম হাসপাতালে
Thursday, February 26 2026, 2:03 pm

Key Highlightsবৃহস্পতিবার হাসপাতালের বয়েজ় হস্টেলের ঘর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার।
নদিয়ায় চাঞ্চল্য। বয়েজ হস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রের পচাগলা দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতালে। মৃত ছাত্রের নাম পুলক হালদার। সূত্রের খবর, গত কয়েকদিন ওই পড়ুয়া নিজের রুম থেকে বেরোয়নি। এ দিন সকালে ঘর থেকে দুর্গন্ধ বেরোতেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে। কলেজ সূত্রে খবর, সম্প্রতি কারও সঙ্গে বেশি কথা বলতেন না পুলক। ডিপ্রেশনের কারণে মনোরোগ বিশেষজ্ঞর কাছেও গিয়েছিলেন তিনি। খুন না আত্মহত্যা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
- Related topics -
- রাজ্য
- নদীয়া
- বীরভূম
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- মেডিকেল পড়ুয়া
- আত্মহত্যা
- কল্যাণী


