Jharkhand Students Protest | ঝাড়খণ্ডে বিক্ষোভের জের, ৩ সপ্তাহ পর বাতিল নিয়োগ পরীক্ষা, পিছু হটলো হেমন্ত সোরেনের সরকার!

Monday, August 17 2026, 5:55 pm
Jharkhand Students Protest | ঝাড়খণ্ডে বিক্ষোভের জের, ৩ সপ্তাহ পর বাতিল নিয়োগ পরীক্ষা, পিছু হটলো হেমন্ত সোরেনের সরকার!
highlightKey Highlights

পরীক্ষা-সংক্রান্ত সংস্থা ‘টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড’ বা টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করেছে সরকার।


ছাত্রবিক্ষোভের জের। এবার আন্দোলনকারীদের দাবি মেনে নিলো ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। প্রায় ৩ সপ্তাহ পর সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বলেন, “টিডিপিএল দ্বারা পরিচালিত সকল নিয়োগ পরীক্ষা, তার ফলাফল বাতিল করা হয়েছে। পাশাপাশি, টিডিপিএল-এর মাধ্যমে হওয়া সমস্ত নিয়োগও বাতিল করা হয়েছে।” একইসঙ্গে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, অনিয়মের অভিযোগগুলির পৃথক তদন্ত করবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটি। সূত্রের খবর, সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File