Jharkhand Students Protest | জয়ী Gen-Z’রাই, পরীক্ষা বাতিল করতে চলেছে ঝাড়খন্ড সরকার!

Sunday, August 9 2026, 2:37 pm
Jharkhand Students Protest | জয়ী Gen-Z’রাই, পরীক্ষা বাতিল করতে চলেছে ঝাড়খন্ড সরকার!
highlightKey Highlights

পরীক্ষা বাতিল করার জন্য তাঁদের দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছেন পড়ুয়ারা। তবে, এই নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।


পড়ুয়াদের টানা আন্দোলনে এবার পিছু হটলো ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। সূত্রের খবর, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে। ১৬ দিন আন্দোলনের পর রবিবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমনই প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বর্তমানে ঝাড়খণ্ডে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহতো অনির্দিষ্টকালের অনশনে বসেছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আরও এক আন্দোলনকারী রাহুল ক্রান্তিম অনশনে রয়েছেন। তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবমিলিয়ে ছয়জন আন্দোলনকারী অনশনে রয়েছেন। প্রশ্নফাঁসের নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঝাড়খণ্ড সরকার সিবিআই (CBI) তদন্তে সম্মত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File