Jharkhand Student Protest | ছাত্র বিক্ষোভের জের, ইস্তফা দিলেন ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের ৩ সদস্য!
Sunday, August 9 2026, 4:31 pm

Key Highlightsপরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ছাত্র বিক্ষোভের মধ্যেই রবিবার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) কর্মরত তিন সদস্য পদত্যাগ করেছেন।
পড়ুয়াদের টানা আন্দোলনে ১৬ দিন পর এবার পিছু হটলো ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের সরকার। সূত্রের খবর, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তে সিলমোহর পড়তে চলেছে। আরও একবার সাফল্য পড়ুয়াদের। রবিবার ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) কর্মরত তিন সদস্য পদত্যাগ করেছেন। ঝাড়খণ্ড লোক ভবন বিবৃতি জারি করে জানিয়েছে, রাজ্য সরকারের সুপারিশের ভিত্তিতে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদ থেকে অজিতা ভট্টাচার্য, অনিমা হাঁসদা এবং জামাল আহমেদের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার। রবিবার বিক্ষোভকারী পড়ুয়াদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।


