Jhargram | বাড়বে লোকশিল্পীদের ভাতা, খোলা হবে আদিবাসী বিশ্ববিদ্যালয়! ঝাড়গ্রাম সফরে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sunday, November 15 2026, 3:43 pm

Key Highlightsপ্রতিশ্রুতি দিয়েছেন, ঝাড়গ্রামে আগামী একটিও কাঁচা বাড়ি, টিনের বাড়ি, টালির বাড়ি থাকবে না। পাশাপাশি ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।
রবিবার ঝাড়গ্রামে একটি কর্মসূচিতে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের ৭৫০ জন আদিবাসীর হাতে পাট্টা তুলে দিলেন তিনি। আদিবাসী গোষ্ঠীদের নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতিও দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেটে লোকপ্রসার শিল্পীদের ভাতা বাড়ানো হবে। ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত নথিভুক্ত শিল্পীরা মাসে এক হাজার টাকা ভাতা পান। এই অনুদানে বাড়বে টাকার অঙ্ক। তিনি জানিয়েছেন, ঝাড়গ্রামে আগামীতে একটিও কাঁচা বাড়ি, টিনের বাড়ি, টালির বাড়ি থাকবে না। পাশাপাশি ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এ ছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ঝাড়গ্রামে কাথুয়া খাল, তারাফেনি ব্রিজ, আমকলা ও আমদই ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ডুলুং নদীর উপরে রাস্তা নির্মাণে ৪৩ কোটি টাকা খরচ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।


