Jhal Muri Seller-Narendra Modi | "খুন করে দেব"-মোদীকে ঝালমুড়ি বিক্রি করা বিক্রমকে খুনের হুমকি পাকিস্তান-বাংলাদেশের
Friday, May 22 2026, 1:17 pm

Key Highlightsপ্রধানমন্ত্রী তাঁর দোকানে ঝালমুড়ি খেয়ে যাওয়ার পর একমাস কেটেছে। এরই মধ্যে অচেনা নম্বর থেকে ফোনে খুনের হুমকি পেয়ে আতঙ্কিত বিক্রম।
বঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে ঝাড়গ্রামের বিক্রম সাউয়ের দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস ঘুরতে না ঘুরতেই আতঙ্কিত খবরের শিরোনামে উঠে আসা ঝালমুড়ি বিক্রেতা। অভিযোগ, অচেনা নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠানো হচ্ছে। ফোন এবং ভিডিয়ো কল করে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। কোনো নম্বরের শুরু ৯২ এবং কোনও নম্বরের শুরু ৮৮০। এগুলি পাকিস্তান ও বাংলাদেশের কোড নম্বর। ইতিমধ্যেই ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিক্রম। শুরু হয়েছে তদন্ত।
- Related topics -
- রাজ্য
- westbengal
- পশ্চিমবঙ্গ
- নরেন্দ্র মোদি
- খুনের চেষ্টা
- পুরুলিয়া


