Jessore Road | চার লেন করা হবে যশোহর রোড, ভাঙা পড়বে বাড়ি-দোকানপাট? কী বার্তা মন্ত্রী-বিধায়কদের?

Saturday, November 28 2026, 2:58 pm
Jessore Road | চার লেন করা হবে যশোহর রোড, ভাঙা পড়বে বাড়ি-দোকানপাট? কী বার্তা মন্ত্রী-বিধায়কদের?
highlightKey Highlights

যশোহর রোডের আশপাশে যাঁরা থাকেন, তাঁদের মানসিক ভাবে প্রস্তুত থাকারও বার্তা দিয়ে রেখেছেন মন্ত্রী। এই পরিস্থিতিতে স্থানীয় ছোট ব্যবসায়ীদের অনেকেই পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন।


কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ঘোষণা করেছেন, বারাসাত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত চার লেন করা হবে যশোর রোড। এই ঘোষণার পরই দুশ্চিন্তায় মধ্যমগ্রাম, বারাসাত, অশোকনগর, হাবড়া ও বনগাঁর বহু ব্যবসায়ী। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী তথা বনগাঁ বাসিন্দা অশোক কীর্তনিয়া যশোহর রোডের আশপাশে যাঁরা থাকেন, তাঁদের মানসিক ভাবে প্রস্তুত থাকারও বার্তা দিয়ে রেখেছেন। রাস্তার ধারের এক দোকানদারের কথায়, ‘যশোহর রোড সম্প্রসারণের দাবি তো আমরাই জানিয়ে এসেছিলেন অনেক দিন ধরে। তবে এই কাজ হলে আমার দোকান ভাঙা পড়তে পারে। তাই সরকারের কাছে অনুরোধ, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা যাতে করা হয়। নইলে বড় বিপদে পড়ব আমরা।’ হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, ‘সরকার নিশ্চয়ই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগোবে। কাউকে পেটে লাথি মেরে সরকার উন্নয়ন করবে না। উন্নয়নের পাশাপাশি মানুষের স্বার্থের দিকেও নজর রাখা হবে। যাঁরা রাস্তা সম্প্রসারণের কারণে ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File