Jayden Adams | বিশ্বকাপে ইতিহাস গড়েছিলেন, মাত্র ২৫ বছরে প্রয়াত দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার
Saturday, July 11 2026, 5:31 pm

Key Highlightsমাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামস। তবে মৃত্যুর কারণ এখনও অজানা।
দক্ষিণ আফ্রিকার ফুটবলে হঠাৎ-ই নেমে এসেছে শোকের ছায়া। ১৬ দিন আগেও বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছিলেন। মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত হলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামস। দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউনসের এই মিডফিল্ডার মেক্সিকো, চেক রিপাবলিক এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেলেছিলেন। চেকিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশেও ছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বদলি হিসাবে নেমেছিলেন। শনিবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রক খেলোয়াড়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা।


