Japan Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা!

Key Highlightsজাপানের দক্ষিণে অবস্থিত কিউশু (Kyushu) দ্বীপে অনুভূত হয়েছে এই জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১ ।
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপানের দক্ষিণে অবস্থিত কিউশু (Kyushu) দ্বীপে অনুভূত হয়েছে এই জোরালো কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১ । ইতিমধ্যে জারি হয়েছে সুনামি সতর্কতা। জাপান আবহাওয়া সংস্থা (JMA)-এর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টে ২৭ মিনিটে কিউশু দ্বীপে কুমামোটো প্রিফেকচারের উপকূলে অনুভূত হয় মারাত্মক জোরালো ভূমিকম্প। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল উকির প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল, এর জেরেই আরও তীব্র ভূমিকম্পের সৃষ্টি হয়। এদিকে জাপান আবহাওয়া সংস্থা উপকূলীয় এলাকাগুলির জন্য ১ মিটার পর্যন্ত উচ্চতার সুনামি সতর্কতা জারি করে। ভূমিকম্পের পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক রুটে রেল পরিষেবা, এমনকী বুলেট ট্রেনও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে উপকূলবর্তী বাসিন্দাদের সমুদ্রতট ও নদীর মোহনা থেকে দূরে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- জাপান
- ভূমিকম্প
- সুনামি
- প্রাকৃতিক দুর্যোগ


