Indian Mango | বাজারে ব্যান আম! উঠলো জীবাণুমুক্তকরণ ব্যবস্থায় ঘাটতির অভিযোগ!
Thursday, May 28 2026, 3:11 pm

Key Highlightsজাপানের বাজারে পাওয়া যাবে না কেশর, আলফনসো , ল্যাংড়া এবং বাণগনপল্লীর মতো আম। এদিকে বড় ক্ষতির মুখে পড়তে পারে রফতানিকারক সংস্থা।
গ্রীষ্মকাল মানেই আমের সময়। এই সময় ভারত থেকে বিপুল পরিমাণ আম রপ্তানি হয় নানান দেশে। কিন্তু সম্প্রতি, ভারতের আম নিজেদের দেশে ব্যান করেছে জাপান। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর ভারত থেকে রফতানির আগে জাপান থেকে একটি দল ভারতে আসে ভেপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) পরীক্ষা করতে। এটি একটি নন কেমিক্যাল প্রক্রিয়া, যা গরমে আমকে কীটপতঙ্গ থেকে দূরে রাখে। তবে জানা গিয়েছে, সম্প্রতি জাপানের এক বিশেষজ্ঞ দল উত্তর প্রদেশের রেহমানপুরের কারখানাটি পরিদর্শন করে সেখানে জীবাণুনাশ এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থায় ঘাটতি দেখতে পান। এর ফলে জাপান ভারত থেকে আম আমদানি বন্ধ করে দেয়। সেক্ষেত্রে, জাপানের বাজারে পাওয়া যাবে না কেশর, আলফনসো , ল্যাংড়া এবং বাণগনপল্লীর মতো আম। এদিকে বড় ক্ষতির মুখে পড়তে পারে রফতানিকারক সংস্থা।
- Related topics -
- বাণিজ্য
- ভারত
- জাপান
- আমদানি-রপ্তানি
- ফল


