Local Train | ঝাড়গ্রাম স্টেশনে রেলের ‘জন সংবাদ’, ট্রেনের দেরির অভিযোগে সরব যাত্রীরা!

Friday, October 23 2026, 1:52 pm
Local Train | ঝাড়গ্রাম স্টেশনে রেলের ‘জন সংবাদ’, ট্রেনের দেরির অভিযোগে সরব যাত্রীরা!
highlightKey Highlights

ট্রেন লেট ও বিভিন্ন দাবিতে ঝাড়গ্রাম রেল স্টেশনে বৃহস্পতিবার দক্ষিণ–পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের উদ্যোগে ‘জন সংবাদ’ কর্মসূচি পালিত হয়।


ট্রেন লেট ও বিভিন্ন দাবিতে ঝাড়গ্রাম রেল স্টেশনে বৃহস্পতিবার দক্ষিণ–পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের উদ্যোগে ‘জন সংবাদ’ কর্মসূচি পালিত হয়। জঙ্গলমহল স্বরাজ মোর্চা ও নিত্যযাত্রীদের পক্ষ থেকে সময়মতো ট্রেন চালানো, ঝাড়গ্রাম-হাওড়া লোকাল চালু এবং দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে স্মারক লিপি দেওয়া হয়। নিত্যযাত্রীদের অভিযোগ, খড়্গপুর-টাটানগর শাখায় ট্রেন দেরিতে চলায় কর্মক্ষেত্রে পৌঁছতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। করোনা পর্বের পর ট্রেনের সংখ্যা কমা এবং ঝাড়গ্রাম থেকে সরাসরি হাওড়া লোকাল না থাকায় সমস্যা আরও বেড়েছে। রাষ্ট্রপতি ও রেলমন্ত্রীকেও এ বিষয়ে ইমেল পাঠানো হয়েছে। অন্যদিকে রেল জানিয়েছে, আধুনিকীকরণ ও লাইন সম্প্রসারণের কাজের জন্যই কিছু ট্রেন দেরিতে চলছে, যা শীঘ্রই স্বাভাবিক হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File