Jamshedpur FC | আইএসএল থেকে নাম প্রত্যাহার জামশেদপুর এফসির! কেন এমন সিদ্ধান্ত? জানালো ক্লাব কতৃপক্ষ
Friday, July 31 2026, 5:13 pm

Key Highlights২০২৬-২৭ মরশুম থেকে দেশের শীর্ষ ফুটবল লিগে আর খেলবে না ২০২২ সালের শিল্ডজয়ী ক্লাব। শুক্রবার বিবৃতি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল তারা।
দেশের শীর্ষ ফুটবল লিগ আইএসএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিল জামশেদপুর এফসি। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জামশেদপুর ফুটবল ক্লাব নিশ্চিত করছে, ২০২৬-২৭ মরশুম থেকে আমরা আর আইএসএলে অংশগ্রহণ করব না। তবে অন্য ভাবে ভারতে ফুটবলের উন্নয়ন ও প্রসারে আমাদের দায়বদ্ধতা থাকবে। তৃণমূল স্তরে ফুটবলের প্রসার চালিয়ে যাব আমরা। সারা দেশ থেকে তরুণ প্রতিভা খুঁজে তাদের তৈরি করার কাজও চলবে, যাতে জাতীয় ফুটবল উপকৃত হয়।’ সমর্থকদের উদ্দেশ্যে ক্লাব বলেছে, ‘গত ১০ বছর ধরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে যেভাবে সমর্থকেরা দলকে উৎসাহ দিয়েছেন, তার জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ। তাঁদের আবেগ ও সমর্থনেই ‘ফার্নেস’ গড়ে উঠেছিল। এই যাত্রাকে সফল করে তোলার জন্য সব ফুটবলার, কোচ, কর্মী এবং দলের সঙ্গে যুক্ত প্রত্যেককেও ধন্যবাদ।’
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল
- ফুটবলার
- মহিলা ফুটবলার
- জামশেদপুর
- পশ্চিমবঙ্গ
- আইএসএল


