Jamshedpur FC | আইএসএল থেকে সরে দাঁড়িয়েছে জামশেদপুর এফসি, টাটা কতৃপক্ষকে বিরল আবেদন খেলোয়াড়দের

Sunday, August 2 2026, 2:31 pm
Jamshedpur FC | আইএসএল থেকে সরে দাঁড়িয়েছে জামশেদপুর এফসি, টাটা কতৃপক্ষকে বিরল আবেদন খেলোয়াড়দের
highlightKey Highlights

আইএসএল ২০২৬ থেকে সরে দাঁড়িয়েছে তাঁদের ক্লাব জামশেদপুর এফসি। টাটার মালিকানাধীন এই ক্লাব দল তুলে নেওয়ার ফলে অথৈ জলে পড়েছেন ফুটবলাররা।


আইএসএল ২০২৬ থেকে সরে দাঁড়িয়েছে জামশেদপুর এফসি ক্লাব। এই পরিস্থিতিতে অথৈ জলে পড়েছেন ফুটবলাররা। এদিন একটি ভিডিও বার্তায় ক্লাব কর্তৃপক্ষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তাঁরা। এদিন তারা বলেছেন, “আমরা শুনলাম ডুরান্ড কাপের পর ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে। এই সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ, হতবাক, হতাশ। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত।” এরপরেই তাঁরা বলেন, “আমরা চাই টাটা ফুটবল অ্যাকাডেমির ঐতিহ্য বজায় থাকুক । জামশেদপুর এফসির হয়ে খেলা অনেকের হয়ে স্বপ্ন। এই সিদ্ধান্ত আপনারা সবাই আরেকবার বিবেচনা করে দেখুন।” উল্লেখ্য, আইএসএল ২০২৬ এ অংশগ্রহণের জন্য ২০ জুলাইয়ের মধ্যে ৫৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ছিল ১৪টি ক্লাবের। এই সময়সীমা পরে বাড়ানো হয় ৩১ জুলাই পর্যন্ত। সময় পেরিয়ে গেলেও জামশেদপুর টাকা দেয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File