Jammu-Kashmir | ৩৬ ঘন্টা ডিউটি, নূন্যতম স্টাইপেন্ড! জম্মু কাশ্মীরে ডিউটির মেয়াদ কমানোর দাবিতে পথে নামলেন ইন্টার্ন ডাক্তাররা

Tuesday, September 1 2026, 10:18 am
Jammu-Kashmir | ৩৬ ঘন্টা ডিউটি, নূন্যতম স্টাইপেন্ড! জম্মু কাশ্মীরে ডিউটির মেয়াদ কমানোর দাবিতে পথে নামলেন ইন্টার্ন ডাক্তাররা
highlightKey Highlights

কমপক্ষে তিরিশ হাজার টাকা স্টাইপেন্ড এবং ডিউটির মেয়াদ কমানোর দাবিতে সোমবার থেকে আন্দোলনে নামলেন জম্মু-কাশ্মীরের কয়েক হাজার ইন্টার্ন ডাক্তাররা।


জম্মু কাশ্মীরে ডিউটি টাইম কমানো থেকে স্টাইপেন্ড কমানো সহ একাধিক দাবিতে সোমবার থেকে আন্দোলনে নেমেছেন জম্মু কাশ্মীরের ইন্টার্ন ডাক্তাররা। বেমিনায় Sher-i Kashmir Institute of Medical Science এবং শ্রীনগরের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের বাইরে আন্দোলন এবং অনশন শুরু করেছেন তাঁরা। গত সাত বছর ধরে জম্মু-কাশ্মীরের ডাক্তারি ইন্টার্নদের স্টাইপেন্ড মাসিক ১২,৩০০ টাকা। ডে এবং নাইট ডিউটি মিলিয়ে সপ্তাহে ৩৬ ঘন্টা ডিউটি করতে হয় তাঁদের। আন্দোলনকারীদের দাবি, অন্যান্য রাজ্যের ইন্টার্নদের মতো কমপক্ষে তিরিশ হাজার টাকা মাসিক স্টাইপেন্ডের ব্যবস্থা করতে হবে, কমানে হবে ডিউটি টাইমও। দাবি পূরণ হওয়া অবধি আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File