Jammu and Kashmir | আত্মসমর্পণের প্রস্তাব খারিজ, কুলগামে গুলিতে খতম লস্কর জঙ্গি লতিফ!
Wednesday, November 18 2026, 6:51 am

Key Highlightsআত্মসমর্পণের প্রস্তাব খারিজ করার পর অবশেষে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল লস্কর জঙ্গি লতিফ ভাটের।
গত ১১ নভেম্বর কুলগামে সেনা ক্যাম্পে হামলার মাস্টারমাইন্ড লস্কর জঙ্গি লতিফ ভাটকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ও ভারতীয় সেনা। অবশেষে তাঁর সন্ধান পাওয়া যায়। সূত্রের খবর, সেনার চক্রব্যূহে বন্দি লতিফের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। লতিফকে আত্মসমর্পনের প্রস্তাব দিতেই পাল্টা লতিফের তরফে জানানো হয়, গুলির লড়াইয়ে মৃত্যু হলেই বেশি খুশি হবে সে। জাঙ্গালগাম গ্রামের একটি মসজিদের ভিতরে তাঁর উপস্থিতি নিশ্চিত করে নিরাপত্তাবাহিনী। মসজিদ ঘিরে ফেলে কাঁদানে গ্যাসের সেল ছোড়া হয়। মসজিদের মধ্য থেকে গুলি ছোড়ে জঙ্গি। পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে তার। এরপরই জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে, ‘তুমি পালাতে পার, কিন্তু বাঁচতে পারবে না।’
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- জঙ্গি হামলা
- সন্ত্রাসবাদ
- সন্ত্রাসবাদী
- সন্ত্রাস দমন শাখা
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- সেনাকর্মী


