Jammu and Kashmir | ৭ গ্রাম জুড়ে চিরুনি তল্লাশি, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম কাশ্মীরের শীর্ষ লস্কর জঙ্গি জাকির

Wednesday, July 8 2026, 6:57 am
Jammu and Kashmir | ৭ গ্রাম জুড়ে চিরুনি তল্লাশি, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম কাশ্মীরের শীর্ষ লস্কর জঙ্গি জাকির
highlightKey Highlights

জাকিরের মৃত্যুর পর দ্বিতীয় জঙ্গি লতিফ ভাটের খোঁজ চলছে। শীঘ্রই তাকে খুঁজে বের করা সম্ভব হবে বলে জানানো হয়েছে নিরাপত্তাবাহিনীর তরফে।


৫ দিন ধরে সোপিয়ানের ৭ গ্রাম জুড়ে চিরুনি তল্লাশি নিরাপত্তা বাহিনীর। অবশেষে পুলিশের গুলিতে মৃত গোয়েন্দাদের হিট লিস্টে A++ ক্যাটাগরিতে থাকা জঙ্গি লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকির গানাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সোপিয়ান জেলায় এক ফলের বাগানে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছিল দুই জঙ্গি জাকির ও লতিফকে। এদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল যৌথবাহিনী। একটি ফলের বাগানে দুপক্ষের গুলির চলে। অবশেষে জঙ্গি জাকিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। জাকিরের মৃত্যুর পর দ্বিতীয় জঙ্গি লতিফ ভাটের খোঁজ চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File