Jammu and Kashmir | কাশ্মীরে উদ্ধার হল দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ! বহুদিন ধরে নিখোঁজ ছিলেন
Thursday, November 12 2026, 6:32 am

Key Highlightsমনে করা হচ্ছে, জঙ্গি হামলাতেই প্রাণ হারিয়েছেন দুই পুলিশকর্মী। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর জম্মু কাশ্মীরে উদ্ধার হলো দুই পুলিশকর্মীর দেহ। জানা গিয়েছে, মৃত দুই পুলিশকর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্য ছিলেন। বুধবার বিকেলে কিয়ার ক্যাম্প থেকে ধেরনা-মারওয়াহ এলাকায় সেনার একটি পোস্টের দিকে যাচ্ছিলেন। সেই সময় মারওয়া অঞ্চলের জঙ্গলঘেরা দেহারণা এলাকায় আচমকা গুলির শব্দ পাওয়া যায়। এরপর থেকে দুই পুলিশকর্মীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন সকালেঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূর থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনের শরীরেই একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে খবর। নিখোঁজ তাদের সার্ভিস অস্ত্রগুলি। গোটা উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান শুরু হয়েছে।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- পুলিশ হত্যা
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- পুলিশ কনস্টেবল
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু


