Jammu Kashmir | সীমান্তে অশান্তি, জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর

Saturday, July 4 2026, 5:42 pm
Jammu Kashmir | সীমান্তে অশান্তি, জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর
highlightKey Highlights

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। সোফিয়ানে জঙ্গি ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সেখানে অন্তত ২ জন জঙ্গিকে ঘিরে ধরে সেনাবাহিনী বলে সূত্রের খবর।


শনিতে অশান্তির আবহাওয়া জম্মু কাশ্মীরে। ফের মুখোমুখি জঙ্গি ও ভারতীয় নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের সোফিয়ান জেলার সাইদপোরা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জানা গিয়েছিল সাইদপোরা পাইনের কাছে চানপোরা এলাকায় জঙ্গিরা গা-ঢাকা দিয়েছে। তল্লাশি অভিযান চালিয়ে অন্তত ২ জন জঙ্গিকে ঘিরে ধরে সেনাবাহিনী। দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলছে বলে সূত্রের খবর। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর প্যারা ইউনিট, রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশনস গ্রুপ অংশ নিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File