Jahangir Khan | বিপদে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান! ‘আত্মসমর্পণ করুন’- সাফ নির্দেশ কলকাতা হাইকোর্টের

Tuesday, May 26 2026, 3:06 pm
Jahangir Khan | বিপদে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান! ‘আত্মসমর্পণ করুন’- সাফ নির্দেশ কলকাতা হাইকোর্টের
highlightKey Highlights

বিচারপতি পার্থসারথী সেনের অবকাশকালীন বেঞ্চের নির্দেশে নতুন করে আর কোনও রক্ষাকবচ দেওয়া হল না জাহাঙ্গীর খানকে।


ফলতার পুনর্নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এরপরই বিপাকে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনের অবকাশকালীন বেঞ্চের নির্দেশে নতুন করে আর কোনও রক্ষাকবচ দেওয়া হল না জাহাঙ্গীরকে। বিচারপতি পার্থ সারথি সেনের মন্তব্য, ‘‘ঠিক হোক বা ভুল। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে তার মানে তদন্তে সহযোগিতা করতে হবে। আপনি আত্মসমর্পণ করুন। তদন্তে সহযোগিতা করুন।’ উল্লেখ্য, সব মিলিয়ে ৭টি FIR-এ রয়েছে জাহাঙ্গিরের বিরুদ্ধে। কোনও মামলাতেই আর রক্ষাকবচ রইল না জাহাঙ্গিরের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File