Jagdeep Dhankar | গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়, আজই অস্ত্রোপচার হতে পারে বাংলার প্রাক্তন রাজ্যপালের!
Friday, July 3 2026, 11:54 am

Key Highlightsগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত ধনকড়ের অস্ত্রোপচার অর্থাৎ ‘অ্যাঞ্জিওপ্লাস্টি’ করা হতে পারে আজই। আপাতত চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করে পর্যবেক্ষণে রাখ হয়েছে জগদীপ ধনকড়কে। আমেরিকার ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানেই অস্ত্রোপচার করা হবে প্রাক্তন উপরাষ্ট্রপতির। জগদীপ ধনকড়ের শারীরিক অসুস্থতার কথা সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালে ছুটে গিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ শীর্ষ রাজনৈতিক নেতারা।
- Related topics -
- দেশ
- ভারত
- জগদীপ ধনখড়
- জয়পুর


