Jafar Panahi | ইরানি পরিচালক জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ড! বাজেয়াপ্ত সম্পত্তি, কী অভিযোগ?

Wednesday, October 28 2026, 4:09 pm
Jafar Panahi | ইরানি পরিচালক জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ড! বাজেয়াপ্ত সম্পত্তি, কী অভিযোগ?
highlightKey Highlights

কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’ওর’ জয়ী এই পরিচালকের পাঁচ বছরেরও বেশি কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ইরানের আদালত।


বিপাকে ইরানের খ্যাতনামা পরিচালক জাফর পানাহি। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’ওর’ জয়ী এই পরিচালককে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করলো ইরানের আদালত। দুই বছরের জন্য সোশাল মিডিয়া ব্যবহার এবং ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিখ্যাত এই পরিচালকের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে প্রশাসন। সূত্রের খবর, পানাহির ছবিতে বারবার উঠে এসেছে সমাজের নানা অবক্ষয়ের কথা। ইরান সরকারের স্বৈরাচারের খোলাখুলি সমালোচনা করেছেন তিনি। গত দুই দশক ধরে প্রশাসনের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন পানাহি। ২০১০ সালে, তেহরান রিভলিউশনারি কোর্ট তাঁকে ২০ বছর পর্যন্ত চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করে। তাঁর আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, ঠিক কী অভিযোগের ভিত্তিতে এই নতুন সাজা দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File