Jadavpur University | 'ক্যাম্পাসের ভিতরে কী ভাবে রাজনীতি করবে…..সেটা তাদের বিষয়'- নাক গলাবে না BJP, স্পষ্ট বার্তা শমীকের

Thursday, August 20 2026, 1:37 pm
Jadavpur University | 'ক্যাম্পাসের ভিতরে কী ভাবে রাজনীতি করবে…..সেটা তাদের বিষয়'- নাক গলাবে না BJP, স্পষ্ট বার্তা শমীকের
highlightKey Highlights

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র গোষ্ঠীর বিবাদে বিজেপির কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।


বুধবার রাতের যাদবপুরে তাণ্ডবের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিবাদ কর্মসূচি, অন্য দিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এই পরিস্থিতিতে দুই ছাত্র গোষ্ঠীর বিবাদে বিজেপির কোনও ভূমিকা নেই, দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির ছাত্র সংগঠন নয়। কোনও সংগঠনের পতাকা পোড়ানো বিজেপির সংস্কৃতি নয়। ক্যাম্পাসের ভিতরে এবিভিপি কী ভাবে রাজনীতি করবে, সেটা তাদের বিষয়।’ এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম জেন জিরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে। তার পরেও এতটুকু লজ্জা নেই। তার পরেও এই বোধ নেই যে, জোর করে এই গুঁতোগুঁতি করে তরুণ প্রজন্ম থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। যদি এতটাই যাদবপুর নিয়ে চিন্তিত হন, ছাত্রভোট করুন না। এসএফআই বুঝে নেবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File