Jadavpur University | “দেশবিরোধী স্লোগান উঠলেই সার্জিকাল স্ট্রাইক হবে”- হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

Friday, August 21 2026, 6:00 am
Jadavpur University | “দেশবিরোধী স্লোগান উঠলেই সার্জিকাল স্ট্রাইক হবে”- হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
highlightKey Highlights

দেশবিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না। এবার সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।


বুধবার রাতের যাদবপুরে তাণ্ডবের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিবাদ কর্মসূচি, অন্য দিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। সেই রেশ এখনও চলছে। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে সার্জিকাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “আমি ইন্দোরে গিয়েছিলাম। তাই কী হয়েছে ঠিক জানি না। তবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। টিএমসি আসলে এই দেশবিরোধীদের পুষে রেখেছিল। আগেও এবিভিপি সার্জিকাল স্ট্রাইক করেছে। দেশবিরোধী স্লোগান উঠলে আবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File