Jadavpur University Chaos | যাদবপুরে বিক্ষোভ, নন্দলাল বসুর নকশা করা বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভেঙে ফেলার অভিযোগ ABVP-র বিরুদ্ধে!

Thursday, August 20 2026, 2:21 pm
Jadavpur University Chaos | যাদবপুরে বিক্ষোভ, নন্দলাল বসুর নকশা করা বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভেঙে ফেলার অভিযোগ ABVP-র বিরুদ্ধে!
highlightKey Highlights

RSS-এর ছাত্রসংগঠন এবিভিপির (ABVP) বিরুদ্ধে নন্দলাল বসুর তৈরি ফলক ভাঙচুরের অভিযোগ। যদিও, অভিযোগ অস্বীকার করেছে ABVP।


বুধবার রাতের যাদবপুরে তাণ্ডবের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিবাদ কর্মসূচি, অন্য দিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এই অশান্তির জেরে ভাঙল বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যমণ্ডিত নন্দলাল বসুর তৈরি লোহার প্রতীকের একাংশ! অভিযোগে তীর RSS-এর ছাত্রসংগঠন এবিভিপির (ABVP) বিরুদ্ধে। সূত্রের খবর, এদিন বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের বাইরে জাতীয় পতাকা ও গেরুয়া পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন ABVP ছাত্ররা। কলেজে ঢোকার জন্যে গেট ধরে প্রবল ধাক্কাধাক্কি করেন ABVP সমর্থকরা। ফলকে লাথিও মারা হয়। ফলক ভেঙে গেলে তা ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ABVP সমর্থকদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ABVP।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File