Jadavpur University | যাদবপুর ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাতাহাতি! আহত ১ ছাত্রী সহ অধ্যাপক
Friday, February 20 2026, 4:33 pm

Key Highlightsশুক্রবার বিকাল থেকে যাদবপুর ক্যাম্পাসের সায়েন্স আর্টস মোড়ে WTI এর কিছু ছাত্রছাত্রীরা এসএফআই এর এবং কিছু সাধারণ ছাত্রছাত্রীদের উত্যক্ত করার চেষ্টা করে এবং ঝামেলা সৃষ্টির চেষ্টা করতে থাকে।
শুক্রবার WTI ছাত্র সংগঠনের তরফে যাদবপুর ক্যাম্পাসে ‘মেডগালা’ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ, বিকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সায়েন্স আর্টস মোড়ে WTI এর কিছু ছাত্রছাত্রীরা SFI-এর এবং কিছু সাধারণ ছাত্রছাত্রীদের উত্যক্ত করার চেষ্টা করে। এরপরেই দুপক্ষের ছাত্রছাত্রীদের হাতাহাতি লাগে। এমন অবস্থায় বাংলা বিভাগের অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মারামারিতে তিনি আহত হন। আহত এক ছাত্রীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর ইউনিভার্সিটি
- যাদবপুর
- ছাত্র সংঘর্ষ
- আহত


