Arunachal Border | চিনের মোকাবিলায় আইটিবিপির বড় পদক্ষেপ, সীমান্তে মোতায়েন 'ড্রোন প্লাটুন'!
Friday, October 23 2026, 2:55 pm

Key Highlightsঅরুণাচল সীমান্তে এখনও চিনের সঙ্গে মুখোমুখি সংঘাত চলছে বলে জানিয়েছেন আইটিবিপির ডিজি শত্রুজিৎ সিং কাপুর।
অরুণাচল সীমান্তে এখনও চিনের সঙ্গে মুখোমুখি সংঘাত চলছে বলে জানিয়েছেন আইটিবিপির ডিজি শত্রুজিৎ সিং কাপুর। রাজস্থানের আলওয়ারে বাহিনীর ৬৫তম প্রতিষ্ঠা দিবসে তিনি জানান, চিনের আধুনিক যুদ্ধনীতির মোকাবিলায় চিরাচরিত পদ্ধতি বদলে এখন ড্রোন ও নতুন প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে। গালওয়ানের মতো পরিস্থিতির মোকাবিলায় ৩,৪৮৮ কিমি দীর্ঘ এলএসি বরাবর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের বরাদ্দ করা ফান্ডের বড় অংশ ড্রোন ও ড্রোন-বিরোধী প্রযুক্তি খাতে খরচ করা হচ্ছে। প্রতিটি ব্যাটালিয়নে 'ড্রোন প্লাটুন' গড়ার পাশাপাশি জওয়ানদের জন্য ‘স্ট্রাইক’ কোর্স এবং বিশেষ ‘শৌর্য’ কমান্ডো টিম তৈরি করা হয়েছে। সীমান্তে জোরকদমে বাঙ্কার নির্মাণের কাজও চলছে।
- Related topics -
- দেশ
- ভারত
- অরুণাচল প্রদেশ


