Italian Seria A | ফুটবল মাঠ কাঁপাচ্ছেন মুসোলিনির নাতি ফ্লোরিয়ানি মুসোলিনি! করছেন দেদার গোলও
Thursday, October 29 2026, 4:29 am

Key Highlightsপরিচয়ের সেই ভারী বোঝা সরিয়ে ফুটবল মাঠে নিজেকে প্রতিষ্ঠা করাই লক্ষ্য রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনির।
১০৪ বছর পরে ফের চর্চায় উঠে এলেন মুসোলিনি। মঙ্গলবার রাতে ইতালিয়ান লিগে সাসুয়োলোর বিরুদ্ধে গোল করলেন রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি। যিনি আসলে ইটালির একনায়ক বেনিতো মুসোলিনির প্রপৌত্র অর্থাৎ নাতির ছেলে। সিরি আ-তে সাসুয়োলোর বিরুদ্ধে ৬-২ গোলে জয় পেয়েছে লাজিও। লাজিওর হয়ে ম্যাচের ১৭ মিনিটে গোল করেন ২৩ বছরের মুসোলিনি। তাঁর গোলেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লাজিও। ম্যাচের শেষে তিনি বলেন, ‘প্রথম গোল করতে পেরে আমি খুব আনন্দিত। তবে তার চেয়েও বেশি খুশি এই জয় নিয়ে। কারণ আমাদের কাছে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- খেলোয়াড়


