Israeli Air Strikes | হেজ়বোল্লার ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা ইজরায়েলি বিমানের! নিহত ১২, আহত ২৪
Saturday, February 21 2026, 4:48 am

Key Highlightsলেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় শুক্রবার ইজ়রায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
শুক্রবার লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হানা ইজ়রায়েলের। হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। ইজ়রায়েলের দাবি, তারা উপত্যকায় হেজ়বোল্লার ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে হেজ়বোল্লার সিনিয়র নেতা হুসেইন ইয়াঘিও রয়েছেন। হুসেইন ইয়াঘি হেজ়বোল্লার প্রাক্তন আইনপ্রণেতা মোহাম্মদ ইয়াঘির ছেলে। ইজ়রায়েল ও হেজ়বোল্লা একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- নিহত
- আহত
- হামলা
- বিমান হামলা
- সন্ত্রাসবাদী হামলা


