Israel-Hezbollah | লেবাননে একের পর এক হামলা ইজরায়েলের, খতম হেজবোল্লা সহকারী আলি ইউসুফ হারশি
Thursday, April 9 2026, 4:29 pm

Key Highlightsবৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা দাবি করেছে, সাম্প্রতিক হামলায় তারা খতম করেছে হেজবোল্লা (Hezbollah) প্রধান নইম কাসেমের প্রধান সহকারী আলি ইউসুফ হারশিকে।
বুধবার লেবাননে হামলা ইজরায়েলের। বৃহস্পতিবার বেঞ্জামিন নেতানিয়াহুর আইডিএফ জানিয়েছে, “গতকাল বেইরুটে হামলা চালিয়ে হেজবোল্লা প্রধান নইম কাসেমের অন্যতম সহকারী, ব্যক্তিগত সচিব তথা ভাগ্নে আলি ইউসুফ হারশিকে নিকেশ করা হয়েছে।”লেবানন জানিয়েছে, ইজরায়েলের একদিনের হামলায় নিহত হয়েছেন ২৫৪ জন। আহতের সংখ্যা ১,১৬৫। ইতিমধ্যে লেবাননের সীমান্ত সংলগ্ন ইজরায়েলি এলাকায় পাল্টা হামলা চালিয়েছে হেজবোল্লা। উল্লেখ্য, দু’সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে আমেরিকা এবং ইরান। তাঁর মাঝেই এই হামলা চালিয়েছে ইজরায়েল।


