Lebanon | লেবাননে সাদা ফসফরাস ছুড়ছে ইজরায়েল, তৈরি ৮১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা! মৃত্যু ৪০০র!

Monday, March 9 2026, 12:35 pm
Lebanon | লেবাননে সাদা ফসফরাস ছুড়ছে ইজরায়েল, তৈরি ৮১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা! মৃত্যু ৪০০র!
highlightKey Highlights

লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ছুঁড়ে হামলা ইজরায়েলের।


লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ছুঁড়ে হামলা ইজরায়েলের। আমেরিকার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্‌স ওয়াচ সূত্রে খবর, লেবাননে পর পর হামলা চালিয়েছে ইজরায়েল। মোমের মতো রাসায়নিক সাদা ফসফরাস বাতাসের সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্তভাবে অক্সিজেনের সঙ্গে জ্বলে ওঠে। এটি প্রায় ৮১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে পারে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি হৃদয়বিদারক প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, ২ মার্চ, ২০২৬ থেকে ৮ই মার্চ, ২০২৬ এর মধ্যে সংঘটিত হামলায় মোট মৃত্যু হয়েছে ৪০০ জনের। যার মধ্যে ৮৩ জন শিশু এবং ৪২ জন মহিলা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File