Israel-Iran War-Modi | ইরানীয় প্রেসিডেন্টকে ফোন প্রধানমন্ত্রীর, হরমুজ প্রণালী খুলে দেওয়া আর্জি মোদির
Friday, March 13 2026, 6:16 am

Key Highlightsবৃহস্পতিবার রাতে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ভয়ংকর যুদ্ধের জেরে জ্বালানি সংকটে ধুঁকছে বিশ্ব। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী মোদী সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয়দের সুরক্ষা এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি ও পণ্য পরিবহণ আমাদের প্রাথমিক লক্ষ্য। ভারত শান্তি এবং সুস্থিতির পক্ষে। আমরা চাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক।’ উল্লেখ্য, হরমুজে ভারতের পণ্যবাহী তরীর নিরবিচ্ছিন্ন যাতায়াত সুনিশ্চিত করতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাছির সঙ্গে বার তিনেক কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
- Related topics -
- আন্তর্জাতিক
- নরেন্দ্র মোদি
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- যুদ্ধ


