ISL Derby | নিষ্ফলা ডার্বি, টানটান ম্যাচে ১-১ গোলে 'ড্র' ইস্টবেঙ্গল-মোহনবাগানের
Sunday, May 17 2026, 5:17 pm

Key Highlightsদ্বিতীয়ার্ধে এডমুন্ডের গোলে লিড নিলেও তা ধরে রাখতে ব্যর্থ হয় লাল-হলুদ রক্ষণ। কামিন্সের গোলে ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান।
রবিবাসরীয় যুবভারতীতে নাটকীয় ডার্বি। খেলতে নামার আগে দুই প্রধানেরই ১১ ম্যাচে ২৭ পয়েন্ট ছিল ঝুলিতে। ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট দাঁড়ালো ২৮:২৮। ম্যাচের প্রথমার্ধে সহজ সুযোগ মিস করেন আন্তন সয়বার্গ, বিপিন সিং, পিভি বিষ্ণুও। মোহনবাগানের মনবীর সিং, সাহল আব্দুল সামাদ কয়েকটা সুযোগ তৈরি করলেও গোল হয়নি একটাও। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে বল জালে জড়িয়ে দেন ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিনডিকা। ৮৯ মিনিটে দিমির কর্নার থেকে ব্যাক হেডে গোল করেন কামিংস। ম্যাচে সমতা ফেরায় সবুজ মেরুন ব্রিগেড। ১:১ গোলে শেষ হয় ম্যাচ।
- Related topics -
- খেলাধুলা
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- এটিকে মোহনবাগান
- আইএসএল
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- কলকাতা ডার্বি


