ISL 2026-27 | এবার ফ্ৰীতেই দেখতে পাবেন আইএসএল! থাকছে আর কী কী চমক?
Wednesday, October 7 2026, 4:31 pm

Key Highlights২০২৬-২৭ মরশুমের সবকটি ম্যাচ এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হবে ইউটিউবে। লিগ পর্যায়ের শেষে যে দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে, তাকে দেওয়া হবে লিগ শিল্ড।
আগামী ১০ অক্টোবর হতে চলেছে ভারতীয় ফুটবলে সবচেয়ে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। এই বছর খেলছে মোট ১৩টি দল। ১০ অক্টোবর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে অনুষ্ঠিত হবে ৭৮টি ম্যাচ। সাপ্তাহিক দিনের ছুটিকে প্রাধান্যও দিয়ে ৫৩টি ম্যাচ হবে শুক্র-শনি ও রবিবার। আগেই জানা গিয়েছিল, এবার আইএসএল সম্প্রচার করা হবে ইউটিউবে। এবার জানানো হল, ২০২৬-২৭ মরশুমের সবকটি ম্যাচ এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হবে ইউটিউবে। এবার ‘হোম ও অ্যাওয়ে’ ফরম্যাট ফিরিয়ে আনা হয়েছে। এই ফরম্যাটে অনুষ্ঠিত হবে মোট ১৬৩টি ম্যাচ। প্রতিটি গ্রূপের খেলাই দেখতে পাবেন ইউটিউবে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- আইএসএল
- টেস্ট ম্যাচ
- ইন্ডিয়ান সুপার লিগ


