ISKCON | কলকাতার সব স্কুলে মিড ডে মিল সরবরাহে ইসকন-কে চিঠি পাঠাল রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর

Saturday, July 18 2026, 4:11 am
ISKCON | কলকাতার সব স্কুলে মিড ডে মিল সরবরাহে ইসকন-কে চিঠি পাঠাল রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর
highlightKey Highlights

মিড ডে মিল সরবরাহে ‘ইসকন অন্নমৃত ফুড রিলিফ ফাউন্ডেশন’কে লেটার অফ অ্যাওয়ার্ড (এলওএ) পাঠাল রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর।


অবশেষে স্কুলের মিড্ ডে মিল সরবরাহের বরাত পেলো ইসকন। কলকাতা পুর এলাকার সব স্কুলে প্রাক-প্রাথমিক, প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক পড়ুয়াদের স্কুলের দিন এবং ছুটির দিনে মিড ডে মিল সরবরাহে ‘ইসকন অন্নমৃত ফুড রিলিফ ফাউন্ডেশন’কে লেটার অফ অ্যাওয়ার্ড (এলওএ) পাঠিয়েছে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। ইসকনের ট্রাস্টি যুধিষ্ঠির গোবিন্দ দাসকে লিখেছেন, ‘১ অগস্ট থেকে কলকাতা পুর এলাকার প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলপড়ুয়াদের রান্না করা গরম খাবার প্রস্তুত ও সরবরাহের চুক্তিটি ইসকন অন্নমৃত ফুড রিলিফ ফাউন্ডেশনকে দিতে পেরে আনন্দিত। পিএম পোষণ নির্দেশিকা অনুসারে, কেন্দ্র ও রাজ্য সরকারের বাধ্যতামূলক পুষ্টি এবং স্বাস্থ্যবিধির নিয়মগুলি কঠোরভাবে মেনে চলতে হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File