Mid Day Meal | গোটা বাংলায় মিড ডে মিলের দায়িত্ব পেলো ইসকন, কারণ ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী!

Key Highlightsশুধু কলকাতাই নয়, নদিয়া তারপর রাজ্যের সর্বত্র মিড ডে মিল মিলের দায়িত্ব পেলো ইসকন।
গত ২২ জুন বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতার স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। এবার শুধু কলকাতাই নয়, নদিয়া তারপর রাজ্যের সর্বত্র মিড ডে মিল মিলের দায়িত্ব পেলো ইসকন। বৃহস্পতিবার কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরের রথযাত্রার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং মানুষের সেবায় নিয়োজিত অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়েই বাংলার নবনির্মাণের পথে এগোতে চাই। সমাজের উন্নয়নে সরকারের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ভাল, পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের স্কুলগুলিতে যে ছাত্রছাত্রীরা মিড ডে মিল গ্রহণ করে, তারা মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান। সচ্ছল পরিবারের শিশুদের অধিকাংশই এই প্রকল্পের উপর নির্ভর করে না। তাই অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবারের বিশেষ প্রয়োজন রয়েছে।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মিড ডে মিল
- শুভেন্দু অধিকারী
- ইসকন


