ISF Loses Envelope Symbol | ‘খাম’ প্রতীক কার? ISF-ঋতব্রত দ্বন্ধ চরমে! আদালতে যাওয়ার হুঁশিয়ারি নওশাদের

Friday, September 18 2026, 5:36 pm
ISF Loses Envelope Symbol | ‘খাম’ প্রতীক কার? ISF-ঋতব্রত দ্বন্ধ চরমে! আদালতে যাওয়ার হুঁশিয়ারি নওশাদের
highlightKey Highlights

ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও ‘খাম’ প্রতীকে লড়েছে আইএসএফ। কিন্তু, নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে সেই খাম প্রতীক-ই হারাতে হচ্ছে তাদের।


ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ‘খাম’ প্রতীকে লড়েছে আইএসএফ। ইলেকশন কমিশন জানিয়েছে, ঋতব্রত শিবিরের নাম হচ্ছে, ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস।’ তাঁর দলের প্রার্থীরা লড়বেন ‘খাম’ প্রতীকে। ফলে উপনির্বাচনে খাম প্রতীকে লড়ার সুযোগ পাচ্ছে না আইএসএফ। এরপরই কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবিষয়ে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন, “যদি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পৌঁছায় এবং ভোটারদের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি হলে, তাহলে নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কারও ক্ষোভ থাকলে, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে।” আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বললেন, “আমরা নন্দীগ্রামে ইতিমধ্যে প্রার্থী দিয়েছি। কমিশনের কাছে সব তথ্য পৌঁছে দিয়েছি। তার পরও কমিশন কী করে এই প্রতীক দিচ্ছে, এটাই প্রশ্ন। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। এই নিয়ে কমিশনকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File