WB নির্বাচন ২০২৬TMC83BJP204LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Naushad Siddiqui ISF | ভাঙড়ে ভাইজান-ম্যাজিক, শওকত মোল্লাকে উড়িয়ে বিপুল ভোটে জয়ী ISF প্রার্থী নওশাদ সিদ্দিকী

Monday, May 4 2026, 11:47 am
Naushad Siddiqui ISF | ভাঙড়ে ভাইজান-ম্যাজিক, শওকত মোল্লাকে উড়িয়ে বিপুল ভোটে জয়ী ISF প্রার্থী নওশাদ সিদ্দিকী
highlightKey Highlights

১২ রাউন্ডের গণনা শেষে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লাকে ২৮,৩১৬ ভোটের বিশাল ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন।


বঙ্গে গেরুয়া ঝড় বইলেও নিজের ভুমিপুত্রের ওপর ভরসা রাখলো ভাঙড়। তৃণমূলের বহিরাগত ফর্মুলা অচল করে ১২ রাউন্ডের গণনা শেষে বিপুল ভোটে জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লাকে ২৮,৩১৬ ভোটের বিশাল ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন এই তরুণ নেতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ক্যানিং পূর্ব থেকে শওকত মোল্লাকে সরিয়ে এনে ভাঙ্গড়ে দাঁড় করানোর সিদ্ধান্তই আত্মঘাতী হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের জন্য। ভাঙড় যে এখনও নওশাদের গড় তা কার্যত প্রমাণিত হলো ২০২৬ এর বিধানসভা নির্বাচনের রেজাল্ট বোর্ডে। আবির খেলে উচ্ছাস প্রকাশ ভাইজানের অনুগামীদের। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File